বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে জম্মাষ্টমী পালিত

  • আপডেট টাইম সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৯০ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় শ্রীকৃষ্ণের জম্মাষ্টমী পালন করা হয় নানা অনুষ্টানের মধ্য দিয়ে। গতকাল রবিবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত বিভিন্ন জায়গায় মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। রাঢ়িশাল শ্রী শ্রী মহাপ্রভু আখড়ায় মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ। এতে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের লাখাই উপজেলা শাখার সভাপতি জ্যোতিরঞ্জন সিংহা, পূজা উৎযাপন কমিটি লাখাই উপজেলা শাখার সভাপতি অমিত ভট্যাচার্য, বামৈ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ চৌধুরী মামুন, শারদাঞ্জলি ফোরাম লাখাই উপজেলার করাব ফুলতৈল গীতা নিকেতনের পরিচালক সিতেশ দেব ও শিক্ষক অসিম দেব, রাঢ়িশাল গীতা নিকেতনের পরিচালক দীলিপ সিংহা, শিক্ষক সুজিত শীল, সিংহগ্রাম গীতানের পরিচালক বাবুল শীল, শিক্ষক সজল কান্তি দাস ও ছাত্র-ছাত্রীসহ শত শত সনাতনী ধর্মালম্বী। পরে মঙ্গল শোভাযাত্রাটি করাব, রাঢ়িশাল মনতৈল ব্ল্লুা সিংহগ্রাম প্রদক্ষিণ করে। এছাড়া লাখাই উপজেলার শ্রী কৃষ্ণের জম্মাষ্টমী উপলক্ষে সনাতনী সংঘ, বামৈ ও মোড়াকরিসহ বিভিন্ন স্থানে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com