বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিেেপার্টার ॥ স্ত্রীর দায়েরকৃত মামলায় পলাতক স্বামী চনু মিয়া (২৩)কে পুলিশ গ্রেফতার করেছে। সে হবিগঞ্জ সদর উপজেলার ভাটি শৈলজোড়া গ্রামের মোঃ বেনু মিয়ার পুত্র। গতকাল নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, চনু মিয়া গত ৪ বছর আগে চুনারুঘাট উপজেলার কাইনাজুরী গ্রামের ফারুক মিয়ার কন্যা নার্গিসের সাথে বিয়ে হয়। এদিকে চনু সদর উপজেলার দীঘলবাক গ্রামের আব্দুল হাইর কন্যা প্রাণ কোম্পানীর শ্রমিক হেলেনা খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এ খবর পেয়ে প্রথম স্ত্রী নার্গিস দু’সন্তান নিয়ে পিত্রালয়ে চলে যায়। পরে নারী নির্যাতন আইনে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় সে পলাতক ছিল। এদিকে গত বছরের জুলাইর দিকে এফিডেভিটের মাধ্যমে চনু মিয়া প্রেমিক হেলেনাকে বিয়ে করে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০ টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আতাউর রহমান অভিযান চালিয়ে চনুকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com