রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে জনতার হাতে ডাকাত আটক ॥ নারী আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮
  • ৬০৭ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ শায়েস্তাগঞ্জে ডাকাতদলের ধারালো অস্ত্রের আঘাতে রাবিয়া খাতুন (৪০) নামে এক নারী আহত হয়েছেন। এ ঘটনায় জানে আলম (২০) নামে এক ডাকাতকে আটকের পর গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল সোমবার ভোররাতে শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আটক ডাকাত জানে আলম লাখাই উপজেলার সিংহগ্রামের কাছুম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে সুরাবই গ্রামের আব্দুল করিমের বাড়িতে ১০/১২ জনের একদল ডাকাত হানা দেয়। আব্দুল করিম, তার স্ত্রী এবং ৪ সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটে নেয় তারা। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন রাবিয়া খাতুন।
পরবর্তীতে ওই পরিবারের সদস্যদের শোর চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করেন। এ সময় জানে আলমকে আটক করলেও বাকীরা পালিয়ে যায়। পরে আটককৃত ডাকাতকে তাকে গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেন। আহত রাবিয়াকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, স্থানীয় জনতা এক ডাকাতকে পুলিশে সোপর্দ করেছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com