রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরে ভোক্তা অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে ৪ দোকানকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তার মধ্যে মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে গোসাইপুর এলাকার হান্নান স্টোরকে ১ হাজার টাকা, অসাস্থ্যকর প্রক্রিয়ায় খাবার তৈরির অপরাধে আরকে মিশন রোডের ফুড প্যালেসকে ৫ হাজার টাকা, মেয়াদ ও মূল্য বিহীন পণ্য বিক্রির অপরাধে নাইটটি নাইন শপকে ৫ হাজার টাকা, নির্ধারিত মূল্যের অধিক মূল্য রাখায় ট্রিটকর্ণারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই নুরুল হকের নেতৃত্বে হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com