রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতি বছরের ন্যায় সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন “হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম” এর উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১১ টার দিকে শহরের আরডিহল প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রিয়াজ আহমেদ পিয়াস।
সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ এর পরিচালায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার মোঃ তাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ কবির আজাদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, দি ল্যাব এইড হাসপাতালের চেয়ারম্যান মশিউর রহমান শামীম, শেখ হাসিনা মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য প্রভাষক শেখ নুরুল ইসলাম কহিনুর। গীতা পাঠ করেন কৃষি ব্যাংক কর্মকর্তা অন্তু দেব। বক্তব্য রাখেন, হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি শেখ সুলতান মোঃ কাওছার, ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক কাজী মুছা, সামছুজ্জামান। উপস্থিত ছিলেন, হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর তত্বাবধায়ক সদস্য সজীব চন্দ্র গোপ, সহ-সভাপতি আসাদুজ্জামান উজ্জল, বিদ্যুৎশাহী আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অনিক রঞ্জন দাশ, মহিবুর রহমান শাহিন, দপ্তর সম্পাদক সৈকত দাশ, মাহমুদুল হাসান, রতন বৈদ্য, হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম বৃন্দাবন সরকারী কলেজ শাখার সভাপতি খলিলুর রহমান রুবেল, সাধারণ সম্পাদক বাঁধন চন্দ্র গোপ, প্রিন্স, আদনান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com