শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সাগরদিঘীতে গোসল করতে গিয়ে জাবি শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ২০ আগস্ট, ২০১৮
  • ৭৮৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গের সাগরদিঘীতে (কমলারানীর দিঘী) গোসল করতে নেমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ৩টার দিকে সাগরদিঘীতে এ ঘটনাটি ঘটে। নিহত ছাত্রের নাম হাসিবুর রহমান খান সাহেদ (২২)। সে সাগরদিঘীর পূর্বপাড়ের আকিকুর রহমান খান এর ছেলে।
স্থানীয় সূত্রেজানা গেছে, সাহেদ ঈদের ছুটি কাটাতে ক’দিন আগে বাড়িতে আসে। গতকাল রোববার বাড়ীর সামনে বন্ধুদের নিয়ে ফুটবল খেলছিল সাহেদ। খেলা শেষে বাড়ীর পিছনে সাগরদিঘীতে গোসল করতে যায় সাহেদ ও তার বন্ধুরা। পানিতে নেমে ডুব দেয়ার পর ভেসে উঠতে দেরী হওয়া দেখে তার বন্ধুরা তাকে ডাকাডাকি করে। প্রায় ২০ মিনিট পর সাহেদ এর নিথর দেহ পানিতে ভেসে উঠে। এ দৃশ্য দেখে তার বন্ধুরা হতভম্ভ হয়ে পড়ে। এসময় তার বন্ধুদের চিৎকারে আশপাশের মানুষসহ সাহেদ এর পরিবারের লোকজন এসে তাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে হাসিবুর রহমান খান সাহেদ এর মৃত্যুর খবরটি এলাকায় জানাজানি হলে শতশত মানুষ তাকে এক নজর দেখার জন্য তাদের বাড়ীতে ভীড় জমান। এসময় তাদের বাড়ীতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com