বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পুরস্কার বিতরণকালে শেখ মহিউদ্দিন আহমেদ ॥ মাদক-জুয়া থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

  • আপডেট টাইম সোমবার, ২০ আগস্ট, ২০১৮
  • ৪৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ মাদক-জুয়া থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই, ক্রীড়া মানুষকে শৃংখলিত হওয়ার শিক্ষা দেয়। মানসিক বিকাশ সাধনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। আবার ক্রীড়া প্রতিযোগিতা মানুষের অন্যতম বিনোদনের মাধ্যম। রবিবার বিকেলে বাহুবল উপজেলার সাতকাপন মাঠে খালেদ মিয়ার আয়োজনে বাহুবল একাদশ ও চুনারুঘাট একাদশের মধ্যকার প্রীতি ফুটবল খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শেখ মহিউদ্দিন আহমেদ জাহেদ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি বুলবুল আহমেদ চৌধুরী, খলিলুর রহমান, ছুরুক মিয়া তালুকদার, ইউপি সদস্য এলাইছ মিয়া, কামাল মিয়া প্রমুখ। বাহুবল একাদশ ও চুনারুঘাট একাদশের মধ্যে মধ্যকার খেলার ৯০ মিনিটে উভয় পক্ষ একাধিক সুযোগ পেয়েও গোল দিতে পারেনি। পরে খেলা গড়ায় ট্রাইবেকারে। এতে ২ গোল বেশি করে জয় পায় বাহুবল একাদশ। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শেখ মহিউদ্দিন আহমেদ জাহেদের হাত থেকে বিজয়ী দলের অধিনায়ক ১ম পুরষ্কার হিসেবে একটি ট্রফি, জার্সি ও মেডেল গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com