শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ২০১৮-১৯ সনের কমিটি গঠন

  • আপডেট টাইম শনিবার, ১৮ আগস্ট, ২০১৮
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এটিএন বাংলার হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক প্রভাকরের সম্পাদক আব্দুল হালীমকে সভাপতি ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুরকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- দৈনিক জনতার হবিগঞ্জ প্রতিনিধি ডাঃ শেখ এম এ জলিলকে সিনিয়র সহ সভাপতি, দৈনিক ভোরের কাগজের হবিগঞ্জ প্রতিনিধি সালাম চৌধুরী ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রহমত আলীকে সহ সভাপতি, দৈনিক প্রভাকরের বার্তা কামরুজ্জামার খান এমরানকে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মোঃ কাউছার আহমেদকে কোষাধ্যক্ষ, চ্যানেল এস ইউকে এর সহকারী জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবনকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজকের হবিগঞ্জের স্টাফ রিপোর্টার এনামুল হক সায়েমকে দপ্তর ও গাঠাগার সম্পাদক, শাহ মামুনকে সহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং সহিবুর রহমানকে ক্রীড়া সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ২০১৮-১৯ সেশনের কার্য-নির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন উপলক্ষে গত ১৪ আগষ্ট সংগঠনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহমত আলীর পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com