সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে পৌর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের শোক দিবস পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
  • ৬৬২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর আওয়ামীলীগ ও উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন ও সিন্নি বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বেলা ২টায় পৌর শহরে এক শোক র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী।
বক্তব্য রাখেন, আহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসানাত চৌধুরী সনজু, চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম, কে এম আনোয়ার, আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, কাউন্সিলর মরতুজ সরদার, আঃ হান্নান, মানিক সরকার, মোস্তাফিজুর রহমান রিপন, আকবর মেম্বার, শেখ আহাম্মদ আলী, কবির মিয়া খন্দকার, মুজিবুর রহমান, শেখ জামাল, খোকন চৌধুরী, নাজমুল ইসলাম বকুল, মাজেদুল ইসলাম লুবন, মানিক মিয়া, সুহেল আরমান, শফিকুল ইসলাম রুবেলসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে ডাকবাংলোতে মিলাদ ও দোয়ার পরে সিন্নির বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com