সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটি’র রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা

  • আপডেট টাইম বুধবার, ১৫ আগস্ট, ২০১৮
  • ৫৫৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা ইউনিট-এর উদ্যোগে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা ইউনিট এর কার্যালয়ে এ রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা ইউনিট এর চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা।
বিশেষ অতিথি ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান শফিকুল বারী আউয়াল ও সেক্রেটারী আতাউর রহমান সেলিম। যুব রেড ক্রিসেন্ট হবিগঞ্জ-এর যুব প্রধান আশীষ কুমার কুড়ির পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান শামীম, সদর থানার ওসি মোঃ ইয়াছিনুল হক, কার্যনির্বাহী সদস্য এডঃ শিবলী খায়ের, আলী ইদ্রিছ হাই স্কুলের প্রধান শিক্ষক লায়ন মোঃ লিটন মিয়া, সাবেক যুব প্রধান পংকজ কান্তি দাশ। এছাড়াও অনুষ্ঠানে যুব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারোয়ার হোসেন, মোঃ নিহাদ ইসতিয়াক, ইকবাল আহমেদ, আফছা নাছরিন, নাদিয়া লাবণ্য, জয় দাশ, শাহিন মিয়া, খলিলুর রহমান, হাদি উজ্জামান হাদি, মরিয়ম তৃষ্ণা, নওরিন জাহান, কামরুল ইসলাম মুন্না, তাসপিয়া আহমেদ সোহা, মাহি, প্রদীপ্ত, আনিশা নিপা। আলোচনা সভা শেষে রক্তদান কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান করেন রেড ক্রিসেন্ট যুব সদস্যবৃন্দ। সভায় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা ও বিনির্মানে বঙ্গবন্ধুর অবদানের কথা স্বরণ করে বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হত না। পরিশেষে বক্তারা বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্যান্য শহীদদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com