শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচংয়ে হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে-এমপি মজিদ খান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮
  • ৭৪০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, ১৫ আগস্টের ষড়যন্ত্রকারীরা এখনও প্রেতাত্তা হয়ে সক্রিয় রয়েছে। তাই এদের থেকে সাবধান থাকার জন্য তিনি শিক্ষক সমাজ ও সাধারণ মানুষকে আহ্বান করেছেন। তিনি বলেন বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় বিগত ৯ বছরে হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। বিদ্যালয়হীন গ্রামে বিদ্যালয় স্থাপন, বিদ্যুতবিহীন গ্রামে বিদ্যুত স্থাপন, সাধারণ মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি হচ্ছে শেখ হাসিনা সরকারের সফলতা। গতকাল বানিয়াচং উপজেলা সদরে মেধা বিকাশ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মজিদ খান বর্তমান সরকারের ৯ বছরের সফলতার বিবরণ দিয়ে বলেন সারা দেশে চোখে পড়ার মতো দৃশ্যমান উন্নয়ন হয়েছে। প্রতি বছর জানুয়ারীর ১ তারিখে ছাত্র-ছাত্রীদের কাছে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। দরিদ্র শিক্ষার্থীদের পর্যাপ্ত পরিমাণ উপবৃত্তি দেওয়া হচ্ছে। অনগ্রসর জাতিকে এগিয়ে নেয়াই শেখ হাসিনা সরকারের লক্ষ্য। জাতীয় সংগীত ও ১৫ আগস্টে স্বপরিবারে নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভা শুরু করা হয়। শিক্ষক সমিতির সভাপতি মোঃ গোলাম আকবর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবীব (মানিক), যুগ্ম সম্পাদক মিটন চন্দ্র দাশের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওসার শোকরানা, ভাইস প্রিন্সিপাল মাওলানা আতাউর রহমান। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম, প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, প্রধান শিক্ষক আব্দুল মান্নান চকদার, শিক্ষক গোলাম রব্বানী, প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, শিক্ষক মাওলানা ফখরুদ্দিন, বিপুল কুমার রায়, পরিতোষ গোপ, কবির মিয়া, সঞ্জু দাস প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com