বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভা এমরান মিয়াকে সদস্য সচিব নির্বাচিত

  • আপডেট টাইম সোমবার, ৬ আগস্ট, ২০১৮
  • ৫৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গত শনিবার বিকেলে উপজেলা হলরুমে বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়েরের সভাপতিত্বে ও জাপা নেতা মোঃ সরওয়ার শিকদারের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি ইলিয়াছ মিয়া, হাজী আব্দুর জব্বার, যুগ্ম সদস্য সচিব মোঃ এমরান মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম, বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি চরিত্র দেবনাথ, ইনাতগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সিরাজ উদ্দিন, দীঘলবাক ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাজ্জাদুর রহমান চৌধুরী চাঁন মিয়া, আউশকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডাঃ লুৎফুর রহমান, কুর্শি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহ ফারছু মিয়া, করগাও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইয়াওর মিয়া, সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাজী সিরাজ মিয়া, গজনাইপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ছুপি মিয়া, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু, পানিউমদা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক কর্পোরাল (অবঃ) লুৎফুর রহমান, উপজেলা যুবসংহতির আহবায়ক নুরুল আমীন পাঠান, যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, আহমদ রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, যুব সংহতি নেতা নিউটন সুত্র ধর প্রমুখ। সভায় উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরীর মৃত্যুতে শুন্য পদে সর্ব সম্মতিক্রমে মোঃ এমরান মিয়াকে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নির্বাচিত করা হয়। এ সময় নেতাকর্মীদের উদেশ্যে এম এ মুনিম চৌধুরী বাবু এমপি, সকল ভেদাভেদ ভুলে পল্লীবন্দু এরশাদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com