শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শেখ বশিরের ঘোড়া মার্কার সমর্থনে মন্দরী ইউনিয়নে ডাঃ জীবনের একাধিক পথসভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪
  • ৫৬২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত একক প্রার্থী শেখ বশির আহমদের ঘোড়া মার্কার সমর্থনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন গতকাল সোমবার সকাল থেকে রাত পর্যন্ত বানিয়াচঙ্গ ভাদাউরি দোয়াখানীসহ বিভিন্ন এলাকায় গণ-সংযোগ করেন। বিকালে মন্দরী ইউনিয়নের কাউরিয়াকান্দিতে উঠান বৈঠক করেন। বিকালে আগুয়া ইউনিয়ন অফিস মাঠে পথ সভায় তিনি বক্তব্য রাখেন। উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ বশির আহমদ সোমবার সকাল থেকে হিয়ালা গ্রাম, ঘোগড়াপুর, নজিরপুর চান্দপুর ও কাগাপাশা এলাকায় গণ-সংযোগ করেন। বিকালে কাগাপাশা বাজারে শেখ বশির পথসভায় বলেন, আমাকে জনগণ পবিত্র ভোট দিয়ে নির্বাচিত করলে আমি নিজে দুর্নীতি করবনা এবং দুর্নীতিকে প্রশ্রয় দিবনা। পথসভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা তোফায়েল চৌধুরী, আব্দুল আলিম, চৌধুরী, সৈয়দ কামরুল ইসলাম, দুলা মিয়া, কাপ্তান চৌধুরী, নিতাই চন্দ্র দাস, শ্রীবাস দাস, মসকুদ মিয়া প্রমূখ।
ডাঃ জীবনের পথসভায় ওয়ার্ড সভাপতি খতিব মিয়ার সভাপতিত্বে ও কৃষকদল ওয়ার্ড সভাপতি ডাঃ মেরাজ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কৃসকদল সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব, বানিয়াচঙ্গ উপজেলা কৃষকদল সাধারণ সম্পাদক জীবন আহমেদ লিটন, তাতীদল যুগ্ম-আহ্বায়ক ছদিুকর আহমেদ, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মতিন মিয়া, মন্দরী ইউনিয়ন কৃষকদল সভাপতি তাইদুল ইসলাম, বিএনপি নেতা আনোয়ার, ইউনিয়ন কৃষকদল সাধারণ সম্পাদক হাবিব উল্লা ইমরান, কৃষকদল নেতা, হাবিবুর রহমান, আইয়ুব আলী, ফুল মিয়া মেম্বার, বদরুল মিয়া, লিটন মিয়া, মুরুব্বী মলাই মিয়া, ছাত্রদল নেতা আলামিন, মাওঃ জসিম উদ্দিন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com