রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

১ এজেন্টকে ৬ মাস জেল ॥ ৮ জনকে জরিমানা জেলার ৪ উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন

  • আপডেট টাইম সোমবার, ২৪ মার্চ, ২০১৪
  • ৯৮৭ বা পড়া হয়েছে

এম এ বাছিত/আমিনুল ইসলাম/আবুল কাশেম/আলমগীর মিয়া ॥ সকল শংকা আর উৎকন্ঠার অবসান ঘটিয়ে হবিগঞ্জের ৪টি উপজেলায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপুর্ণভাবেই ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। তবে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। ৪টি উপজেলাতেই গড়ে ৫০ শতাংশের নিচে ভোট কাস্টিং হয়েছে। ভোট কেন্দ্র দখল ও জাল ভোটের প্রচেষ্টার জন্য বেশ কয়েকজনের জেল জরিমানা হয়েছে।
সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ সদর উপজেলার রিচি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাজুল ইসলাম নামে এক ব্যক্তি এক ব্যক্তির ভোট দেয়ার সময় ভ্রাম্যমান আদালত তাকে আটক করেন। পরে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। বেলা ২টায় পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেয়ার বিএনপি প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী বেলালের সমর্থক সামছু মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রশিদ আহমেদ মিলনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উভয় দণ্ড প্রদান করেন। নুরপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে কুলসুমা বেগম ও সুফিয়া বেগম নামে দুই মহিলাকে ৫শ’ টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আহমদুল হকের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে শুকুর মিয়া নামে এক আনসার সদস্যকে আটক করে পুলিশ। এছাড়া সকালে সদর উপজেলার হুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে ৩ জন আহত হন। এসময় আধঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে।
লাখাই উপজেলার মুড়িয়াউক মাদ্রাসা কেন্দ্রের পাশে এক প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগে শারমিন আক্তার নামে এক মহিলাকে ১ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম। একই কেন্দ্রে শেফালী নামে এক ভুয়া ভোটারকে ২শ টাকা জরিমানা করা হয়। একই উপজেলার ভরপুর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চাওয়ায় ও কেন্দ্রের বাইরে ভোটারদের চা পান করানোর অপরাধে মাসুক মিয়া নামে এক এজেন্টকে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের কারাদণ্ড দেয়া হয়। মুড়াকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করা হলে বেলা আড়াইটা থেকে ৩টা পর্যন্ত ভোট গ্রহন বন্ধ থাকে। এ সময় দুই প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়।
আজমিরীগঞ্জে কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরান ভবন ভোটকেন্দ্রে স্লিপ পেপার নিয়ে উত্তেজনার কারণে সকাল ১১টায় ১৫ মিনিটের জন্য ভোটগ্রহণ স্থগিত করেন প্রিজাইডিং অফিসার ইসমাইল তালুকদার। এসময় কেন্দ্রের বাইরে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের সঙ্গে আওয়ামীলীগ সমর্থিত মিজবাহ উদ্দিন ভূইয়ার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হাবিবুর রহমানের সমর্থক শফিক মিয়া (৪৮) আহত হয়। তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। সকালে উপজেলার মিজাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে প্রার্থীর ছবি ও প্রতীকসহ স্লিপ দেয়ায় উবায়দুর রহমান ও নাইম আহমেদ নামে দুই জনকে ৫শ’ টাকা করে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় নবীগঞ্জের পারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন বন্ধ থাকে বেলা আড়াইটা থেকে ৪০ মিনিট। পরে এএসপি নাজমুল আলম কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে পুনরায় ভোট চালু করেন।
জেলার ৪ উপজেলায় প্রায় শতাধিক মোটর সাইকেল চালককে জরিমানা করে বিভিন্ন ভ্রাম্যমান আদালত। এছাড়াও নবীগঞ্জের ইনাতগঞ্জে সিএনজি দিয়ে ভোটার পরিবহন করায় ২২টি সিএনজির চাবি আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার জামিল।
জেলা প্রশাসক জয়নাল আবেদীন জানান, সকলের সহযোগিতায় শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com