শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ শহরে থেকে মাদক ব্যবসায়ী পিতা পুত্র গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮
  • ৭৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার হরিপুর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ জেলার মাদক ব্যবসায়ীদের তালিকাভূক্ত ব্যবসায়ী সফিক মিয়া তার পুত্র জুুুুয়েলকে আটক করা হয়েছে। শনিবার মধ্যরাত ১২ টার দিকে ১২০ পিছ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃৃত মাদক ব্যবসায়ীরা হল, উমেদনগর মধ্য হাঁটির (বর্তমানে হরিপুরের ভাড়াটিয়া) মৃত সাহেব আলীর পুত্র সফিক মিয়া (৪৭) এবং তার পুত্র জুয়েল মিয়া (২২)।
গোয়েন্দা পুলিশ সূত্রে, আটককৃত মাদক ব্যবসায়ী পিতা-পুত্রকে উল্লেখিত সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ আলম এর নেতৃত্ব এসআই আব্দুল করিম ও এসআই দেবাষিস তালুকদার একদল পুলিশ নিয়ে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রিতাদের তাদের হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। তাদের দেহ তল্লাশি করে সফিকের কাছে ৬৫ পিছ এবং জুয়েলের কাছ থেকে ৫৫ পিছ ইয়াবা উদ্ধার করাহয়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশ ওসি শাহ আলম জানান, আটককৃতদের মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com