সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন আলমগীর চৌধুরী চেয়ারম্যান মাওঃ আশরাফ ভাইস চেয়ারম্যান নাজমা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট টাইম সোমবার, ২৪ মার্চ, ২০১৪
  • ৭০৬ বা পড়া হয়েছে

এম এ বাছিত/কিবরিয়া চৌধুরী/আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে গতকাল সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকেই টানা ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সকাল থেকে ভোটাররা কেন্দ্রে আসতে থাকেন। তবে বেলা বাড়ার সাথে ভোটার উপস্থিতিও কমতে থাকে। নির্বাচন শান্তিপূর্ণ ও নির্বিঘœ করতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ছিল তৎপর। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী ৪২ হাজার ৪৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান সেফু পেয়েছেন ৩৩ হাজার ২৩১ ভোট। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াত এর আমীর মাওঃ আশরাফ আলী ৪২ হাজার ৮৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আকতার মিয়া ছোবা পেয়েছেন ৩০ হাজার ৩৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা বেগম ৭৬ হাজার ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ নেত্রী দিলারা হোসেন পেয়েছেন ২০ হাজার ১৯১ ভোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com