বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে নিখোঁজ শিশুর লাশ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার ॥ মসজিদের ইমাম-মোয়াজ্জিন আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮
  • ৬৬৪ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে নিখোঁজের একদিন পর বস্তাবন্দি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ইতি আক্তার (৬)। সে বিরামচর গ্রামের চটপটি ও জাল মুড়ি বিক্রেতা শহিদ মিয়ার মেয়ে। স্থানীয় ব্র্যাক স্কুলের ছাত্রী ছিল সে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বিরামচর গ্রামের সাহেববাড়ী আলফালা জামে মসজিদের পাশের ধান ক্ষেত থেকে চটের ব্যাগ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্থানীয় মসজিদের মক্তবে পড়তে গিয়ে ইতি আক্তার বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পরে ইতিকে না পাওয়ায় তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয় এবং মাইকিং করা হয়। ওইদিন রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা মসজিদের পাশের পুকুরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন সাহেববাড়ী আলফালা জামে মসজিদের পাশের ধান ক্ষেতে একটি চটের ব্যাগের মধ্যে ইতি আক্তারের লাশটি দেখতে পায়। পরে শায়েস্তাগঞ্জ থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্ততের জন্য হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।
এদিকে এঘটনার খবর পেয়ে হবিগঞ্জের অতিক্তির পুলিশ সুপার রবিউল ইসলাম ও হবিগঞ্জ পুলিশ ব্যুারো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) ইন্সপেক্টর শরীফ রেজাউল করিম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আলফালা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিন ও মোয়াজ্জিন আবদুল আহাদকে আটক করেছে পুলিশ। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিয়ষটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় আমাদের তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com