শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে সহকারী শিক্ষক নিয়োগ ২৫৮ শূন্য পদে মৌখিক পরীক্ষায় অংশ নিচ্ছেন ৭৯২ প্রার্থী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮
  • ৬৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৩০ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মৌলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৪ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ১১ এপ্রিল হবিগঞ্জ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫৮ সহকারী শিক্ষকের শূন্যপদে লিখিত পরীক্ষার জন্য আবেদন করেন ১৫ হাজার ৭০৭ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১০ হাজার ৩০০ জন চাকরি প্রত্যাশী। এ থেকে উত্তীর্ণ হন ৭৯২ জন প্রার্থী। তারা আগামী ৩০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
হবিগঞ্জের ৮ উপজেলায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে নবীগঞ্জ উপজেলায়-২১৩, হবিগঞ্জ সদর-১০৯, লাখাই-৬৩, চুনারঘাট ১০৭, মাধবপুর-৭৯, আজমিরীগঞ্জ-৭০, বানিয়াচংয়ে ১০২ ও বাহুবলে ৪৯ জন।
মৌলিক পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ২টা এবং বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত নেওয়া হবে। এতে হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদসহ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com