বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ ডিগ্রী কলেজ অধ্যক্ষকে ছুরিকাঘাতকারী মুন্না কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ২৩ জুলাই, ২০১৮
  • ৬৮৭ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ ও কলেজ দপ্তরী ফয়জুর রহমানকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতকারী বখাটে দীপক আহমদ মুন্না’কে কারাগারে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত। সন্ত্রাসী মুন্না গতকাল রবিবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৫ এ আত্মসর্মপন করলে বিজ্ঞ বিচারক তৌহিদুল ইসলাম তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে এ ঘটনায় আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা মুন্নার দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন এবং তার শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। ঘটনার প্রতিবাদে আজ সোমবার কলেজ ক্যাম্পাসে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টানের প্রধানদের সাথে বৈঠক করবেন নবীগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষকরা। বৈঠক থেকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৬ জুন বহিরাগত বখাটে দীপন আহমদ মুন্না কলেজ ক্যাম্পাসে গিয়ে জনৈক ছাত্রীকে জোরপূর্বক মোবাইলে সেলফি তোলে। এ ঘটনায় কলেজ অধ্যক্ষ ক্ষুব্ধ হন। পরে মুন্নার পরিবার ওই ছাত্রীর বাড়ি গিয়ে বিষয়টি সমাধান দিয়ে অধ্যক্ষ’কে জানিয়ে গেলে তিনি সন্তোষ প্রকাশ করে। পরদিন ১৭ জুন মঙ্গলবার সকাল ১১ টার দিকে পৌর এলাকার মদনপুর গ্রামের নুরুজ্জামান ফারুকীর বখাটে ছেলে মুন্না প্রাণে হত্যার উদ্দ্যেশে কলেজ ক্যাম্পাসে ঢুকে দু’তলায় বঙ্গবন্ধু আইসিটি হলে পরীক্ষা পরিদর্শনকালে ডেকে বের করে হলের সামনে নবীগঞ্জ বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ’কে ছুরিকাঘাত করে। এ সময় অধ্যক্ষকে বাচাঁতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন কলেজ দপ্তরী ফয়জুর রহমান। ঘটনার প্রেক্ষিতে ছাত্র-ছাত্রীরা হল থেকে বের হওয়ার সময় জনৈক ছাত্রী আহত হয়। ঘটনার পরপরই বিক্ষোভ মিছিল বের করে শিক্ষর্থী ও শিক্ষকরা। এক পর্যায়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com