শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ বিভাগে তৃতীয় স্থানে হবিগঞ্জ

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জুলাই, ২০১৮
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলা পিছিয়ে রয়েছে। সিলেট বিভাগের চার জেলার মধ্যে তৃতীয় স্থানে রয়েছে হবিগঞ্জ জেলা। এ জেলা থেকে মোট ১৩ হাজার ৯৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে আট হাজার ৭৪ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন। পাসের হার ৫৭.৭৫ শতাংশ।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলায় সর্বমোট অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছয় হাজার ৩০৬ জন ছাত্রী এবং সাত হাজার ৬৭৪ জন ছাত্র। পাস হওয়া আট হাজার ৭৪ জনের মধ্যে তিন হাজার ৪৭৯ ছাত্র এবং চার হাজার ৫৯৫ জন ছাত্রী। এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত ৩৭ জনের মধ্যে ছাত্র ২৩ জন এবং ১৪ ছাত্রী।
এদিকে, হবিগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারি কলেজ অন্যান্য বছরের তুলনায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। পুরো হবিগঞ্জ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩৭ শিক্ষার্থী। এরমধ্যে শুধু বৃন্দাবন সরকারি কলেজেরই ৩১ জন। বাকি ছয়জন অন্য প্রতিষ্ঠানের।
এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. এলিয়াছ হোসেন বলেন, এ বছর বৃন্দাবন সরকারি কলেজ থেকে ১ হাজার ৪৭৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ২৯৫ জন। পাসের হার ৮৭.৮৬ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com