রবিবার, ২৪ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে প্রেমিকাকে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে করে হত্যা ॥ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮
  • ৬১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্র্টার ॥ মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের অন্তঃসত্তা প্রেমিকা দ্বাদশ শ্রেনীর ছাত্রী মনিলা মারতী মনি (১৮) বিয়ের জন্য চাপ দিলে গলায় ওড়না পেচিয়ে হত্যা করে লাশ জঙ্গলে ফেলে রাখে ঘাতক প্রেমিক অনিল সাওতাল (২৫)। বুধবার বিকালে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলামের আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিতে গিয়ে হত্যা দায় স্বীকার করে ঘাতক প্রেমিক অনিল সাওতাল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সুরমা চা বাগানের সুরেশ সাওতালের মেয়ে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী মনিলা মারতী মনি (১৮)’র সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তোলে একই এলাকার কুদনা সাওতালের ছেলে বৃন্দাবন সরকারি কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্র অনিল সাওতাল (২৫)। প্রেমের সর্ম্পকের এক পর্যায়ে তাদের মধ্যে শারিরীক সর্ম্পক তৈরী হয়। এতে মনি অন্তঃসত্তা হয়ে পড়ে। মনি অন্তঃসত্তা হয়ে পড়ার পর বিয়ের জন্য চাপ দিতে থাকে প্রেমিক অনিলকে। অনিল ১৪ জুলাই রাতে মনিলাকে ফুসলিয়ে সুরমা চা বাগানের গুটি ঢিলায় নিয়ে যায়। সেখানে রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ কের মনিলাকে হত্যা করে লাশ নির্জন স্থানে ফেলে রেখে অনিল বাড়ীতে চলে আসে। ১৭ জুলাই রাতে স্থানীয় লোকজন মনিলার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। এবং ঘাতক প্রেমিক অনিলকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোর্পদ করেন।
হবিগঞ্জের সহকারি পুলিশ সুপার (মিডিয়া) মোঃ নাজিম উদ্দিন জানান, ঘাতক প্রেমিক অনিল তার প্রেমিকাকে খুনের কথা প্রাথমিক ভাবে স্বীকার করেছে। পুলিশ অত্যান্ত গুরুত্ব সহকারে এ মামলাটি তদন্ত করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com