বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১৮ জুলাই, ২০১৮
  • ৬১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়েেনর বাংলা বাজার এলাকা তেকে ১৭০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ খালেদ আহমেদ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ইয়াবাসহ র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল তাকে আটক করে। আটককৃত খালেদ আহমেদ (৩০) উপজেলার হালিতলার গ্রামের মোঃ নছর উদ্দিনের। মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল এ তথ্যের নিশ্চিত করে। সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ আরও জানা যায়, উল্লেখিত সময়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে নবীগঞ্জ উপজেলার বাংলা বাজর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় খালেদকে আটক করে তাকে তল্লাশী করলে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র‌্যাব জানায় গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জ জেলার অন্যতম মাদক ব্যবসায়ী। ধৃত আসামী দীর্ঘদিন যাবত আইনশৃংখলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে হবিগঞ্জ জেলায় মাদক বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com