শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

খোয়াই নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে আগামী ২৯ জুলাই মহাসমাবেশ

  • আপডেট টাইম রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ৭১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ খোয়াই বেরী বাঁধ ও সেতু রক্ষার দাবীতে এবং ড্রেজার মেশিনে বালু উত্তোলনের প্রতিবাদে আগামী ২৯ জুলাই রোববার মহাসমাবেশ সফল করতে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক এর সভাকক্ষে উক্ত সভা অনুষ্টিত হয়। সৈয়দ আহমদুল হক এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর হক আউয়াল, পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, গোপায়া ইউপি’র সাবেক চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটন, সদস্য মোঃ দুদু মিয়া, মোঃ আম্বর আলী, সাবেক মেম্বার মোঃ আব্দুস শহীদ, শায়েস্তানগরের মুরুব্বী সর্দার শহিদুল ইসলাম লাল, মোঃ আব্দুল হক, মোঃ আবুল কালাম, ভাদৈ গ্রামের সিরাজ চৌধুরী, মোঃ মানিক মিয়া ও মোঃ আব্দুল বারীক, এডঃ সামছুল হক, ইউপি সদস্য মোস্তফা জামাল, কোরবান আলী লিটন, তাজুল ইসলাম, মতিন মিয়া, হাফিজ, আব্দুর রহমান প্রমূখ। বক্তারা বলেন, খোয়াই নদীর বাঁধ ও সেতু রক্ষা করতে হলে নদী অভ্যন্তরে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ঝোঁপঝাড় অপসারন করা, বেরি বাঁধে স্থাপিত গাছপালা অপসারণ করা, অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধ করা, নতুন ভাবে বালু উত্তোলনে ইজারা না দেয়া, নদী পুণঃ খনন করা ও মশাজান ব্রীজ থেকে মাছুলিয়া ব্রীজ পর্যন্ত বেরি বাঁধ প্রশস্ত করে যান চলাচলের উপযোগী করা। ফলশ্র“তিতে জনগন কোন প্রকার ক্ষতিগ্রস্থ হলে এর দায়ভার প্রশাসন নিতে হবে। শেষে দু’ তীরে বসতি লোকজন নিয়ে স্থানে স্থানে আঞ্চলিক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয় সভায়। বক্তারা বলেন, অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলন এটি অন্যায়। বালু উত্তোলনের ফলে নদীর তলদেশ গভীর হয়ায় বিভিন্ন স্থানে বেরী বাঁধ ধ্বসে নদীতে তলিয়ে যাচ্ছে। তাছাড়া হুমখির মুখে পড়েছে নদীর উপর নির্মিত খোয়াই সেতুগুলো। ফলে আতংকিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী লোকজন। হবিগঞ্জ শহর, নদীর বাঁধ, সেতু ও তীরবর্তি জনপদ রক্ষায় শিঘ্রই প্রশাসন অবৈধ ড্রেজার বন্ধ করতে হবে। অন্যতায় এর দায়ভার প্রশাসনই নিতে হবে। বক্তারা বলেন, মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের লোকজনকে সাথে নিয়ে রাজ পথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com