সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাহুবলে হত্যা মামলার প্রধান দুই আসামী ঢাকায় গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ৫৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে চালক মোশারফ হত্যা মামলার প্রধান দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পিবিআই। গ্রেফতারকৃতরা হল, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিক্রমপুর গ্রামের আমির হোসেনের পুত্র আফজাল হোসেন (৩০) ও কুমিল্লা জেলার মেঘনা থানার চন্দনপুর গ্রামের আলী হোসেনের পুত্র সিএনজি চালক সুমন মিয়া (৩৫)। গত মঙ্গলবার দিবাগত রাতে পিবিআই এর ওসি ফরিদুল ইসলাম ফরিদের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা যাত্রা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। গতকাল বৃহস্পতিবার ৭ দিনের রিমান্ডের আবেদন ছেয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে কারগারে প্রেরণ করেন ও রিমান্ড শুনাণির জন্য তারিখ ধার্য করেন। মামলার বিবরণে জানা যায়, ২৭ মে উল্লেখিতরাসহ ৫ জন লোক মোশারফের প্রাইভেটকারটি সিলেট জাফলং থেকে ভাড়া নেয়। ওই দিন রাতেই মোশারফকে খুন করে প্রাইভেটকারটি ছিনতাই করে নিয়ে যায়। এবং ২৮ মে বাহুবলের রুপসংকরপুর গ্রামের পাশ থেকে মোশারফের লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে তার ভাই বাদী হয়ে বাহুবল থানায় মামলা দায়ের করে। কিন্তু বাহুবল থানা পুলিশ কোন কিছু উৎঘাটন করতে না পারায় মামলাটি পিবিআইয়ের নিকট হস্তান্তর করা হয়। মোশারফ হোসেন মজুমদার (৩৫) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধুপুর গ্রামের আব্দুল মোতালিবের ছেলে। সে দীর্ঘদিন ধরে সিলেট জিন্দাবাজার থেকে প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com