বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে ভেজাল বিরোধী অভিযান ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ৬ জুলাই, ২০১৮
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে বাস টার্মিনাল এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক ব্যবহার করায় ওই এলাকার রহমানিয়া বেকারিকে ৪ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও বিক্রি এবং পুড়া তেল ব্যবহার করায় অনন্যা রেস্টুরেন্টকে ২ হাজার টাকা, আইসক্রিমে ক্ষতিকর রং ব্যবহার করায় সদরের লাখাই রোড সংলগ্ন কোকাকোলা আইসক্রিম ফ্যাক্টরিকে ৪ হাজার টাকা, ক্ষতিকর রং ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্য লুকড়া বাজার এলাকার হাবিব বেকারিকে ৫ হাজার টাকা এবং পঁচা ফল বিক্রির দায়ে বেবি স্ট্যান্ড এলাকার শামসু মিয়ার ফলের দোকানকে ৫০০ টাকা জরিমান করা হয়।
অভিযানে ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শেখ মো. আব্দুল আলী এবং জেলা পুলিশের একটি টিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com