শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সিএনজি চোর চক্রের সদস্য সজলু গ্রেপ্তার ॥ গাড়ী উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮
  • ৫৮২ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ শহরের সিসি ক্যামেরার ফুটেজ দেখে আন্তঃজেলা সিএনজি (অটোরিক্সা) চোর চক্রের সদস্য সজলু মিয়া (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত সিএনজিটিও উদ্ধার করা হয়। সে হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ ভুমিহীন পাড়া গ্রামের নুর আলীর পুত্র। গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিদ মিয়া জানান, গত ১ জুলাই সন্ধ্যায় শহরের সদর থানা সংলগ্ন শনি মন্দিরের সামন থেকে আটককৃত সজলুসহ তার সহযোগীরা সিএনজিটি চুরি করে নিয়ে যায়। পরে এ ঘটনায় শহরের মাস্টার কোয়ার্টার এলাকার বাসিন্দা সিএনজি মালিক ফখরুল ইসলাম চৌধুরী সদর থানায় অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং শনি মন্দিরের সিসিটিভির ফুটেজ দেখে সজলু মিয়াকে সনাক্ত করে। পরে সজলুর স্বীকারোক্তি মতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শহরের শায়েস্তানগর এলাকা থেকে সজলু মিয়া নামে ওই চোরকে গ্রেফতার করা হয় এবং তার দেয়া তথ্যমতে চুনারুঘাট উপজেলার সাতছড়ি’র গহীণ অরণ্য থেকে পরিত্যাক্ত অবস্থায় সিএনজি (অটোরিক্সাটি) উদ্ধার করা হয়। এর আগে তিনি বি-বাড়িয়া কুমিল্লা ও ভৈরবসহ বিভিন্ন স্থানে সজলুকে নিয়ে অভিযান করেন। পরে নিশ্চিত হয় সিএনটি সাতছড়ি এলাকায় আছে। পরে সেখান থেকে সিএনজিটি উদ্ধার করা হয়। এ সময় ওই চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। সজলুর বিরুদ্ধে আরও সিএনজি চুরির মামলা রয়েছে। সে নিজেকে সিএনজি চালক পরিচয় দিয়ে সিএনজি চুরি করে নিয়ে যায়। তার অন্যতম সহযোগীকেও খুজছে পুলিশ। এ ব্যাপারে এসআই শাহিদ মিয়া জানান, সজলুকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com