শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আজমিরীগঞ্জে কাঠাঁল ও জাম খেয়ে যুবতির মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১ জুলাই, ২০১৮
  • ৬০১ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ আজমিরীগঞ্জে কাঁঠাল খেয়ে তানিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বং ইসলামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তানিয়া আক্তার (২২) ওই গ্রামের সামায়ূন মিয়ার স্ত্রী। স্বজনরা জানান, শনিবার বিকালে সবার সাথে কাঁঠাল খান তানিয়া। পরে কয়েকটি জামও খান তিনি। এরপরই বমি করতে থাকেন তানিয়া। বমি করার পর তানিয়ার মুখমন্ডলসহ সমস্ত শরীর কালো হতে থাকে। পরে স্বজনরা তানিয়াকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরপরই তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোল্লা আবিদুর রেজা বলেন, ধারনা করা হচ্ছে কেমিক্যালযুক্ত কাঁঠাল আর কালো জাম খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তার মৃতু্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর মূল বিষয়টি জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com