রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সাবেক এমপি সুজাত মিয়ার পুত্র বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহন

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুন, ২০১৮
  • ৬৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত সাহেবের সুযোগ্য সন্তান শেখ মোস্তাফিজুর রহমান অক্সফোর্ড ইউনিভারসিটি থেকে এলএলবি ও এলপিসি ডিগ্রি অর্জন করে কর্পোরেট এডঃ হিসেবে কর্মরত আছেন। তিনি বাবার আদর্শে আদর্শিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন। শেখ মোস্তাফিজুর রহমানের সদস্য পদ গ্রহনের মধ্যদিয়ে তার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এবং বিদেশের মাটিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে তরান্বিত করবে এবং আগমী বিএনপির কর্নধার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ বিশ্বাস করেন। তার এ যোগদানকে স্থানীয়রা স্বাগত জানান। তার নেতৃত্বে নবীগঞ্জ-বাহুবলে তারুণ্যের জয় হবে। সদস্য ফরম পুরনের সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ বাহুবল আসনের সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন রুফু, বিএনপি নেতা মাওঃ মোস্তাফা আল হাদি, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোর্শেদ আহমেদ, সাধারণ সম্পাদক মনর উদ্দিন, উপজেলা যুবদল নেতা শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, জিতু মিয়া সেন্টু, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ্দুজ্জামান জুয়েল, কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলি, উপজেলা ছাত্রদল নেতা ফোয়াদ হাসান রাজন, আদিল আহমেদ, মিঠুন আহমেদ, কলেজ ছাত্রদল নেতা মুমিন তালুকদার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com