বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে মাদকবিরোধী দিবস উপলক্ষে র‌্যালী ও মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুন, ২০১৮
  • ৫৩৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালনের লক্ষ্যে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বাহুবল উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত র‌্যালী ও মানববন্ধন পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ আব্দুল হাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন, সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, মেডিকেল অফিসার হেলালুল হক প্রমুখ।
আলোচনা সভার পূর্বে উপজেলা প্রশাসনের সামন থেকে একটি র‌্যালী শুরু হয়ে বাহুবলের প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে বাজারে মানববন্ধনে মিলিত হয়। র‌্যালী ও মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com