শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মিঠুরচক গ্রাম থেকে সিএনজি সহ দুই গরু চোর আটক

  • আপডেট টাইম শনিবার, ২৩ জুন, ২০১৮
  • ৫৯৭ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের মিঠুরচক গ্রাম থেকে সিএনজিসহ দুই গরু চোরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসি। গতকাল শুক্রবার দুপুরে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হল, হবিগঞ্জ শহরের যশোরআব্দা এলাকার খালেক মিয়ার পুত্র রনি মিয়া (১৯) ও একই গ্রামের সাহেদ আলীর পুত্র এমরান আহমেদ (১৮)। স্থানীয় সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে ওই গ্রামের শামীম মিয়ার বাড়িতে একদল গরু চোর হানা দেয়। এসময় তার গোয়ালঘর থেকে দুইটি গরু চুরি করে নিয়ে যায়। পরে তারা পুনরায় ওই এলাকার আরেকটি বাড়িতে যায় টমটমের ব্যাটারি চুরি করতে। চুরি করে নিয়ে আসার সময় স্থানীয় লোকজন তাদেরকে সিএনজিসহ উল্লেখিত দুই চোরকে আটক করে। এসময় তাদের সাথে থাকা অন্যান্য চোররা পালিয়ে যায়। পরে তাদের স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বাড়িতে আটক রাখা হয়। গতকাল শুক্রবার দুপুরে সদর থানায় এসআই ধ্র“বশ দাস ঘটনাস্থলে পৌছে থানায় নিয়ে আসে। সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চোরাই চক্র শায়েস্তানগর, সিনেমাহল, চৌধুরী বাজার, কোর্ট ষ্টেশন, বগলা বাজারসহ বিভিন্ন বাজারে কসাইদের সাথে যোগসাজস করে ওই চক্রটি সাধারণ ক্রেতাদের কাছে মাংস বিক্রি করে। বেশ কয়েকবার পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করলে জামিনে মুক্তি পেয়ে পুনরায় এসব ব্যবসায় জড়িয়ে পড়ে। জব্দকৃত সিএনজি সিএনজি নাম্বার বিহীন রাকিব পরিবহন। এর মালিক আব্দুল খালেক বলে জানা গেছে। এ ব্যাপারে ওসি ইয়াছিনুল হক জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com