বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির ঈদ পুনর্মিলনী

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জুন, ২০১৮
  • ৫৯২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির ঈদ পুনর্মিলনী গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ ডাকবাংলোয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি শাহ্ ফয়ছল তালুকদার। সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, আলহাজ্ব ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এম আর স্বপন, নবীগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু, নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল সরদার। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সালেহ জীবন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, নবীগঞ্জ পৌর ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি বাবলু আহমদ ও সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর ভট্টাচার্য শুভ্র। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জুবায়ের আহমেদ জুবু ও আল আমিন খাঁন, লুৎফুর রহমান, শাহ্ নেওয়াজ সাজু, সাফি আহমেদ, রাব্বি চৌধুরী, সানি চক্রবর্তী, জাবরুল খাঁন, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মিলন চৌধুরীসহ নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের কয়েক শতাধিক নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com