রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে টমটম চাপায় স্কুল ছাত্র নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জুন, ২০১৮
  • ৪৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় টমটমের চাপায় সাদির মিয়া (৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র ও স্থানীয় প্রাইমারী স্কুলের ২য় শ্রেণির ছাত্র। স্থানীয় সুত্রে জানা যায়, সাদির মিয়া রাস্তার পাশে খেলা শেষে তার সহপাঠীদের নিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী টমটম তাকে ধাক্কা দেয়। সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডাঃ দেবাশীষ রায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে। তবে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করে। স্থানীয় লোকজন টমটমটি আটক করলেও চালক পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com