সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বেগম খালেদা জিয়া ও সুলতান সালাউদ্দিন টুকু’র মুক্তির দাবীতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জুন, ২০১৮
  • ৫৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’র মুক্তির দাবীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে সিনেমাহল এলাকায় গিয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে সাবেক জেলা ছাত্রদলের সভাপতি ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য মহিবুল ইসলাম শাহিনের সভাপতিত্বে ও জেলা যুবদল নেতা জহিরুল ইসলাম সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন, গাজী খান আফজল, মইন উদ্দিন শাহিন, কাজী সামছুল হক শিমুল, নিজাম উদ্দিন শামীম, শোয়েবুর রহমান, রাজু আহমেদ, হারুনুর রশীদ, কাউছার আনসারী, মাসুম আহমেদ, কাজী কাইয়ুম, এম এ মুহিত, জালাল হোসেন, জোবায়ের আহমেদ সোহাগ, এমদাদুল ইসলাম রুবেল, রফিক আহমেদ, মোঃ জুয়েল মিয়া, সাইফুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সুলতান সালাউদ্দিন টুকু কে অবৈধ সরকার অন্যায় ভাবে জেলে বন্দি করে রেখেছে। অতিবিলম্বে মুক্তি না দিলে হবিগঞ্জ জেলা যুবদল কঠোর আন্দোলন গড়ে তুলবে। আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ও সুলতান সালাউদ্দিন টুকুকে জেল থেকে মুক্ত করবেন বক্তারা এ প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com