শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

জেলা যুবলীগের উদ্যোগে হবিগঞ্জে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা যুবলীগের উদ্যোগে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকার ৫ শতাধিক হতদরিদ্রের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে হবিগঞ্জ আরডি হল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, সহ সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ সভাপতি শাহ মোঃ আরজু, সজল রায়, শওকত আকবর সোহেল, আব্দুর রউফ মাসুক, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, গৌতম রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক শেখ উম্মেদ আলী শামীম, ফেরদৌস আহমেদ, শফিকুজ্জামান হিরাজ, তাজউদ্দিন আহমেদ তাজ, সোহেল আফজাল, সম্পাদক মন্ডলীর সদস্য এমএ হাকিম, বিপুল রায়, আলম মিয়া, শাহ আলম সিদ্দিকী, নিজাম উদ্দিন শরীফ জনি, বেলাল আহমেদ, রুহুল আমীন সিজিল, জামাল মিয়া, শাহ বাহার, শাহ জুবায়ের আহমেদ নাজু, মোঃ কামাল আহমেদ, শান্তনু দাশ অলক, শাহরিয়ার চৌধুরী সুমন, পিন্টু আচার্য্য, আমীর হোসেন, মঈন উদ্দিন চৌধুরী সুমন, এডভোকেট সোহেল, সবুজ আহমেদ, দ্রুব জ্যোতি দাশ টিটু, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন খান, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন খান, মোঃ আবুল কাশেম রুবেল, এমএ মামুন প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় এডভোকেট সোঃ আবু জাহির এমপি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণের কল্যাণে কাজ করে। আর বিএনপিসহ ছাত্রদল যুবদল জনগণের সম্পদ লুটপাটে ব্যস্ত। ঈদ উপলক্ষে দরিদ্র মানুষজনের পাশে দাঁড়ানোর জন্য তিনি জেলা যুবলীগ নেতাকর্মীকে ধন্যবাদ জানান। এ সময় তিনি দেশের জনগণের ভাগ্যের উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেয়ার আহবান জানালে উপস্থিত উপকারভোগীরা দলমত নির্বিশেষে আওয়ামী লীগকে বিজয়ী করার প্রতিশ্র“তি ঘোষণা করেন।
জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী জানান, দরিদ্রদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে দরিদ্র লোকজনকে খুঁজে এনে এই খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুবলীগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com