শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ১০ জুন, ২০১৮
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের ফুড ভিলেজ রেস্তোরায় এ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সভাপতি আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতেই বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন। এরপর আলোচনায় অংশ নেন এসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির, চৌধুরী মোহম্মদ ফরিয়াদ, রাসেল চৌধুরী, আলমগীর খান, আব্দুল হালিম, প্রদীপ দাস সাগর, শ্রীকান্ত গোপ, শাকিল চৌধুরী, শরীফ চৌধুরী, মোঃ ছানু মিয়া, আব্দুর রউফ সেলিম, এসএম সুরুজ আলী, মোশাহিদ আলম প্রমুখ। পরে আগামী ২০১৮-২০১৯ সালের নির্বাচনের জন্য আলোচনা সাপেক্ষে আলমগীর খানকে প্রধান ও রাসেল চৌধুরীকে সদস্য করে নির্বাচন কমিশন গঠন করা হয়।
পরে ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে অংশ গ্রহন করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ ও সদস্য হাফিজুর রহমান নিয়ন প্রমুখ। শেষে এসোসিয়েশনের সদস্য আব্দুর রউফ সেলিম মোনাজাত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com