বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ৮ জুন, ২০১৮
  • ৫৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত মহিলার (৩৫) লাশ উদ্ধার করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মানসিক ভারসাম্যহীন ওই মহিলা মহাসড়কস্থ শেরপুর পয়েন্টে বসে থাকতো। গতকাল বৃহস্পতিবার সকালে মজলিশপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মরদেহটি পরে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো গাড়ির চাপায় ওই মহিলার মৃত্যু হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com