বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শিবপাশায় কাগজপত্র বিহীন ২টি অবৈধ মোটরসাইকেল আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৮ জুন, ২০১৮
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শিবপাশায় কাগজপত্র বিহীন ২টি অবৈধ মোটরসাইকেল আটক করেছে পুলিশ। জানা যায়, আজমিরীগঞ্জের শিবপাশায় বেশ কিছুদিন যাবৎ কাগজপত্র বিহীন অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করছে ফাঁড়ির পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ফাঁড়ির ইনচার্জ খন্দকার সাঈদ আহমেদের নেতৃত্বে একদল পুলিশ বানিয়াচং-আজমিরীগঞ্জ ভায়া শিবপাশা সড়কে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়।
পুলিশ জানায়, বিকাল অনুমানিক ৬টায় উক্ত সড়ক থেকে আজমিরীগঞ্জ পৌর এলাকার বাাসিন্দা মৃত ফিরোজ মিয়ার পুত্র রায়হান হোসেন (২৮) ও বানিয়াচংয়ের আদমখানির বাসিন্দা মৌলভী আব্দুল খালেকের পুত্র মোঃ রুবেল চৌধুরীর মালিকাধীন যথাক্রমে একটি হাং ও অন্যটি টিভিএস মোটরসাইকেল আটক করে। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় দুটি অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com