সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ইফতার মাহফিলে এমপি আবু জাহির ॥ আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে

  • আপডেট টাইম বুধবার, ৬ জুন, ২০১৮
  • ৬১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। গতকাল মঙ্গলবার বিকালে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও প্রয়াত এমপি আব্দুল মন্নান চৌধুরী ছানু মিয়ার স্মরণে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর আওয়ামীগের নিবেদিত প্রাণ মরহুম এমপি আব্দুল মন্নান চৌধুরী ছানু মিয়া ১৯৭৩ সালে নবীগঞ্জ-বাহুবল আসনে আওয়ামীলীগের এমপি নির্বাচিত হয়ে সংগঠনের জন্য কাজ করে অনেক অবদান রেখেছেন। নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, জেল আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট আবুল ফজল, বিশিষ্ট আওয়ামীলীগনেতা শাহনেওয়াজ মিলাদগাজী, জেলা কৃষকলীগের সাকে সভাপতি এডভোকেট সুমঙ্গল দাশ সুমন জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, ডাঃ নাজরা চৌধুরী, জেলা আওয়ামীরলীগ নেতা মোস্তফা কালাম আজাদ রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারন সম্পাদক মাইদুর রহমান মাহি, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজল ইসলাম চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, নবীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এটি এম সালাম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, এডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, রিজভী আহমদ খালেদ, রবীন্দ্র কুমার পাল রবি। অনুষ্টানে উপজেলা উপজেলা কুষকলীগের সাধারন সম্পাদক বিকাশ চন্দ্র রায়, পৌর আওয়ীমীলীগের সভাপতি মোজাহিদ আলম, সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, দপ্তর সম্পাদক বিধার ধর, প্রচার সম্পাদক আব্দু কাদির উপজেলা শ্রমিলীগের সভাপতি আব্দাল করিম, পৌর যুবলীগ সভাপতি ফজল আহমদ চৌধুরী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা আওয়ামীলী নেতা অঞ্জন পুরকায়স্থ, অমলেন্দু সুত্রধর, পৌর স্বেচ্ছসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়সল তালুকদার, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান রাজু, মহিলা আওয়ামীগের সভানেত্রী দিলারা হোসনে, শেখ ছইফা রহাম কাকলী, পৌর শ্রমিক লীগের সভাপতি হাফিজুর রহমান মিলনসহ আওয়ামীলীগ ও সহযোগী সকল সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com