নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিশ্বাস সূত্রধর নামের এক যুবকের নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। উপজেলার বাউসা ইউনিয়নের ভরপুর গ্রামের বিজয় সূত্রধরের পুত্র বিশ্বাস সূত্রধর (৩১) গত ২৫ মে সকাল ৭টায় প্রতিদিনের ন্যায় স্থানীয় চৌধুরী বাজারস্থ বিশ্বকর্মা ফার্নিচারে তার কর্মস্থলে যান। দোকানে অবস্থানকালে সর্বশেষ তার পিতা বিজয় সূত্রধর ওইদিন রাত ৮টার দিকে বিশ্বাসের মোবাইল নম্বরে (০১৭৪৮৩২৬৬৬) যোগাযোগ করে কথা বলেন। পরবর্তীতে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তার গায়ের রং ফর্সা। উচ্চতা অনুমান ৬ফুট। তার গায়ে চেকের লুঙ্গি ও সাদা স্টাইটের ফুল হাতা শার্ট ছিলো। এ ব্যাপারে তার পিতা বিজয় সূত্রধর গত ৩ জুন নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং- ১৩৪। যদি কোন সু-হৃদয়বান ব্যক্তি বিশ্বাস সূত্রধরের সন্ধান পান তবে ০১৭০৫৭২১০৬৮ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।