শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নিজামপুরে ১ ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জুন, ২০১৮
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের নিতাইচক গ্রামে আব্দুল মন্নাফ মিয়া (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ছুরতহাল রিপোর্ট তৈরী শেষে দুপুরে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। সে গ্রামের খিরাজ মিয়ার ছেলে। নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজ উদ্দিন জানান, সোমবার সকালে মন্নাফ মিয়ার বাড়ীর লোকজন দেখতে পান একটি আম গাছে রশিতে ঝোলানো মন্নাফ মিয়ার লাশ। তারা বিষয়টি আইনশৃংখলা বাহিনীকে অবগত করলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, মন্নাফ মিয়া একজন মানসিক প্রতিবন্ধি। হয়তবা সে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এদিকে, তার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com