বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পুলিশি নির্যাতনের শিকার সাংবাদিক জীবনের জামিন ॥ হাসপাতালে ভর্তি ঢাকায় চিকিৎসার পরামর্শ

  • আপডেট টাইম সোমবার, ৪ জুন, ২০১৮
  • ৭৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশি নির্যাতনের শিকার সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনের জামিনে মুক্ত হয়েছেন। গতকাল রোববার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এর আদালতে জামিন প্রার্থণা করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন মঞ্জুর করেন। একই সাথে জীবনের ভাইয়েরও জামিন হয়েছে। এদিকে জামিন পাওয়ার পর কারাগার থেকে বের হয়ে চিকিৎসার জন্য হবিগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে চিকিৎসার পরামর্শ দিয়েছেন।
গত ৩১ মে রাতে মিথ্যা অভিযোগে সাংবাদিক জীবনকে ধরে এনে থানায় রাতভর বেধড়ক মারধর করে পুলিশ। এ সময় জীবনের পায়ূপথে মোমবাতি জ্বালিয়ে ছ্যাকা দেয়া হয়। পরে তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দিয়ে কারাগারে পাঠায় পুলিশ। ওইদিন সন্ধ্যায় হবিগঞ্জ সদর থানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে হবিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদিকরা। এছাড়া ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সারাদেশে নিন্দার ঝড় উঠে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক জিবনের জামিনের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com