শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

লাখাইয়ে যুবতীর গলাকাটা লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ৩ জুন, ২০১৮
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার করাব ইউনিয়নের গুণীপুর গ্রাম থেকে ফাহিমা আক্তার (১৮) নামে এক যুবতীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফাহিমা ওই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ফাহিমার বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।
এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com