শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে চালককে খুন করে মাইক্রোবাস ছিনতাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
  • ৮১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে এক মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা ওই চালককে নৃশংসভাবে খুন করে বাহুবলে লাশ ফেলে রেখে মাইক্রোবাসটি ছিনতাই করেছে বলে নিহতের পরিবার দাবি করছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে বাহুবল উপজেলার রুপশংকর গ্রামের কাছে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে গামছা দিয়ে মুখ ও হাত বাধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত চালকের নাম মোশারফ হোসেন মজুমদার (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার মধুপুর গ্রামের আব্দুল মোতাল্লিব মজুমদারের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত মাইক্রোবাস চালক মোশারফ কয়েক বছর ধরে সিলেটে বসবাস করে মাইক্রোবাস চালিয়ে আসছেন। রোববার দুপুরে সিলেটের চৌহাট্রা ষ্ট্যান্ড থেকে তিন জন যাত্রী নিয়ে জাফলং তিনি জাফলং যান। এর পর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। গতকাল সোমবার সকালে স্থানীয় লোকজন ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম রুপশংকর এলাকায় গামছা দিয়ে হাত মুখ বাধা অবস্থায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত হিসেবে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
এদিকে বিষয়টি ফেসবুকে প্রচার হলে নিহতের ভাই লাশ দেখে বাহুবল থানায় ছুটে এসে লাশ শনাক্ত করেন।
এ ব্যাপারে বাহুবল থানার ওসি মো: মাসুক আলী সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের গায়ে অসংখ্য আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে অন্যত্র হত্যা করে ওই স্থানে লাশ ফেলে রেখে মাইক্রোবাসটি ছিনিয়ে নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com