শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে পুরোনো বাঁধের মাটি দিয়েই নতুন বাঁধ নির্মাণ অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
  • ৯৪৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। ওই বাঁধের মাটি ধরে রাখার জন্য দেয়া হয়নি কোনো বাঁশের আঁড়া। ফলে বৃষ্টিতেই ক্ষয়ে যাচ্ছে বাঁধের মাটি। আর নদীর পানির স্রোতের তোড়ে বাঁধ ভেসে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এ বাঁধটি ভেঙে গেলে প্লাবিত হবে নবীগঞ্জ, বাহুবল, বানিয়াচং ও হবিগঞ্জ সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা। আর নদী তীরবর্তী গ্রামগুলো ভয়াবহ বন্যার কবলে পড়বে। এনিয়ে জনমনে ক্ষোভ দানা বাধছে।
এ দিকে বাঁধ সংস্কারে দায়সারা এমন কাজের তদারকিতে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে গাফিলতিরও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
অনিয়মের অভিযোগে বিষয়ে প্রকল্পের সভাপতি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ দুলাল মিয়া জানান, কাজে কোনো অনিয়ম হয়নি। বাঁধটি সংস্কারে তিনি ১ লাখ টাকার মাটি ক্রয় করেছেন। শ্রমিক ব্যয় খুব বেশি হয়নি। কারণ কাজটি নিজের এক্সেভেটরের (মাটি কাটার মেশিন) মাধ্যমে করা হয়েছে। প্রায় ১ মাস আগেই কাজ শেষ করা হয়েছে।
স্থানীয় লোকজন প্রশ্ন তুলেছেন বাকি টাকা গেল কোথায়?
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ তাওহীদুল ইসলাম জানান, যে টাকা বরাদ্দ দেয়া হয় তা মাটি কেনা বা জমি কেনার জন্য নয়। এটি কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের টাকা। শুধু শ্রমিক বাবদ। মাটি কোথা থেকে আনবে, জমি কিভাবে নেবে তা প্রকল্প সভাপতির দায়িত্ব। এ বিষয়ে বিস্তারিত জানতে তিনি প্রকল্পের তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
প্রকল্পের তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারি প্রকৌশলী সফিকুল ইসলাম বাবুল জানান, এটি স্থায়ী বাঁধ নয়। শুধু বোরো ফসল রক্ষার জন্য আপাতত একটি বাঁধ দেয়া হয়েছিল। স্থায়ী বাঁধের জন্য ডিপিপি পাঠানো হয়েছে। কাবিটা প্রকল্পে শ্রমিকের মাধ্যমে কাজ করানোর কথা থাকলেও কেন এক্সেভেটরের মাধ্যমে করা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান। বলেন, আমরা চেষ্টা করেছি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে। নিজের তদারকিতেও কোনো গাফিলতি ছিল না বলে তিনি দাবি করেন।
পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুসারে, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে কুশিয়ারা ডাইকের পাহাড়পুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কারের জন্য কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের মাধ্যমে ১০ লাখ ৭৮ হাজার ১৯৪ টাকা বরাদ্দ দেয়া হয়। গত ২৫ জানুয়ারি থেকে ২৮ ফেব্র“য়ারির মধ্যে কাজ সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেয়া হয়। শর্তাবলীতে বলা হয় কাজের প্রকল্পের নাম, দৈর্ঘ্য, পরিমাণ, বরাদ্দ, কমিটির সভাপতির নামসহ ৫ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের একটি বিলবোর্ড প্রকল্প এলাকায় স্থাপন করতে হবে।
সরেজমিন ঘুরে দেখা যায়, পূর্বের বাঁধটি কেটে মাটি এনে পাশেই নতুন বাঁধ নির্মাণ করা হয়েছে। দেয়া হয়েছে বালু মাটিও। বৃষ্টিতে নবনির্মিত এ বাঁধের মাটি কিছুটা ক্ষয়েও যাচ্ছে। পুরোনো বাঁধটিও অবশিষ্ট অংশও দুর্বল হয়ে নদী গর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। প্রকল্পের কাজ ২৮ ফেব্র“য়ারির মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয় এপ্রিলের শেষে। প্রকল্পে কোনো বোর্ড নেই। যা দেখে বলার উপায় আছে যে এটি নতুন হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কয়েকঘণ্টার জন্য বোর্ডটি স্থাপন করে ফটোসেশন করা হয়েছিল। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরতরাও ঠিকমত তদারকি করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com