বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে পুলিশের অভিযান ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
  • ৭৯৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, নাছিরনগর উপজেলার বেঙ্গাউতা গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে জয়নাল মিয়া (৩০) ও হরষপুর রেলওয়ে কলোনীর বাসিন্দা আব্দুল করিমের ছেলে আব্দুল কাইয়ুম। পুলিশ সূত্রে জানা গেছে, তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই দেওয়ান রমজান আলীর নেতৃত্বে একদল পুলিশ গতকাল সোমবার ভোর রাতে তেলিয়াপাড়া নোয়াহাটি থেকে জয়নাল মিয়াকে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
অপরদিকে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ গতকাল সোমবার সকালে হরষপুর রেলওয়ে কলোনীতে অভিযান চালিয়ে আব্দুল কাইয়ুমকে ১৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com