শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
  • ৮২৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলমের নিকট তারা মনোনয়ন পত্র দাখিল করে। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে মনোনয়ন পত্র বাচাই সম্পন্ন হবে। ৪ জুন প্রত্যাহার ও ২০ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০২৬ জন। অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন, জসিম উদ্দিন, মোঃ তমিজ উদ্দিন, মোঃ নুর আলী, নুর আলম আমির হোসেন, দিলিপ খাঁন ও অনন্ত রায়। মহিলা সদস্য পদে প্রার্থীরা হলেন, লাকী বেগম ও নাজমিন আক্তার। অভিভাবক সদস্য পদে ৭ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী গোপন ব্যালেটের মাধ্যমে নির্বাচিত করবেন ভোটারগণ। শিক্ষক প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ২ জন শিক্ষক প্রতিনিধিকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তারা হলেন, শিক্ষক সিরাজুল ইসলাম ও শিক্ষক অচিন্ত আচার্য্য। দাতা সদস্য হিসেবে জহুরুল আলম চৌধুরী নির্বাচিত হয়েছেন। ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান নির্বাচনে প্রিজাইডিং অফিসার হেসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com