বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ভোক্তা অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ২৮ মে, ২০১৮
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ ও ধুলিয়াখালে পৃথক অভিযান চালিয়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রবিবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে খোলা অবস্থায় ইফতার সামগ্রী বিক্রির অপরাধে ধুলিয়াখালের আল মদিনা রেস্টুরেন্টকে ১ হাজার টাকা, শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরীর অপরাধে আল বারাকা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে কাশফুলকে ১ হাজার টাকা, পণ্যের গায়ে মূল্য লেখা না থাকায় সোনালী কনফেকশনারী ও মা ভেরাইটিজ স্টোরকে ১ হাজার টাকা করে এবং মিষ্টির কার্টুনের ভিতরে অতিরিক্ত কাগজ ঢুকিয়ে ওজনে কারচুপি করায় দয়াল মিষ্টান্নকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com