বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

রাঙ্গেরগাঁও গ্রামের সংঘর্ষে মহিলা ও শিশুসহ আহত ২০

  • আপডেট টাইম রবিবার, ২৭ মে, ২০১৮
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নে বালু মহালের টাকা দিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলা ও শিশুসহ অনন্ত ২০ জন আহত হয়েছে। গতকাল রাত ৯ টার দিকে তারাবির নামাজের সময় রাঙ্গেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বাড়ী ঘরে হামলা ও একটি মোটর সাইকেল পুড়ানোর ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকার মৃত আতিক উল্লা ছেলে মালেক মিয়া একই এলাকার মৃত সফর আলীর পুত্র জাহির মিয়ার নিকট বালু মহালের ১ লক্ষ টাকা পেতেন। গতকাল মালেক মিয়াকে ওই টাকা পরিশোধের কথা ছিল। রাতে মালিক মিয়ার ভাতিজা হান্নান মিয়া পাওনাদার জাহির মিয়ার কাছে টাকা চায়। এ সময় হান্নান ও জাহির মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। এতে আব্দুল মতিন (৩২), হারুন মিয়া (২০), নাঈম (১৭), জুনাইদ (২৩), খোদেজা বেগম (৬০), রুমা (১০), পারুল বেগম (৩৫), মন্নান মিয়া (২২), আব্দুল আহাদ (৬৫), তাজুল আলী (৫৫) ও সুমন (২৩) সহ অনন্ত ২০ জন গুরুত আহত হয়। তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে আশংকাজনক অবস্থা মন্নান মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলজ কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com