শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বাংলাদেশের অবস্থান মহাকাশেও নিয়ে গেছে সরকার-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২৭ মে, ২০১৮
  • ৬৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন- যে কোন দেশের প্রধানমন্ত্রীর কর্মকান্ডের উপর নির্ভর করে ওই দেশের অগ্রগতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। ইতোমধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনসহ বাংলাদেশের অবস্থান মহাকাশেও নিয়ে গেছে বর্তমান সরকার। এতেই প্রমাণিত হয়- দেশরতœ শেখ হাসিনা বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী।
শনিবার হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যে উন্নয়ন কাজ করেছি তা আপনাদের সামনেই। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আগামীতেও নৌকায় ভোট দেয়ার আহবান জানান। এ সময় উপস্থিত জনতা হাত তুলে আগামী নির্বাচনেও বিপুল ভোটে এমপি আবু জাহিরকে বিজয়ী করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন।
শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বুলবুল খানের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতা করেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com