শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরের সার্কিট হাউজ রোডে এডভোকেটের বাসায় চুরি

  • আপডেট টাইম শনিবার, ২৬ মে, ২০১৮
  • ৭৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ রোড এলাকার এডঃ মোঃ আলমগীর হোসেনের বাসায় চুরি সংঘটিত হয়েছে। চোরেরা বাসার দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণাসঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ওই এলাকার মেরী স্টোপের ২য় তলায় এডঃ মোঃ আলমগীরের হোসেনের বাসায় এ চুরির ঘটনাটি ঘটে।
তিনি জানান, ২১ মে তিনি বাসা তালাবদ্ধ করে স্বপরিবারে বিশেষ প্রয়োজনে ঢাকায় যান। ২৪ মে রাত ১২টায় তিনি ফিরে এসে দেখেন তার ঘরের দরজা ভাঙ্গা। ভিতরের সুকেশ, ড্রয়ার সহ বিভিন্ন আলমারি ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। চোরেরা কোন এক সময় বাসার ভিতরের প্রবেশ করে তার আলমারীর ড্রয়ার ভেঙ্গে নগদ ৯২ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণ ও মূল্যবান কাপড়-চোপড় নিয়ে যায়। গতকাল শুক্রবার বিকেলে সদর থানার এসআই আবু নাঈম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, চোরদের ধরতে অভিযান অব্যাহত আছে। শীঘ্রই এর রহস্য উদঘাটন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com